২০৩০ সালের মধ্যে তুরস্কের রাস্তায় ১০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি চলাচল করবে বলে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আশা প্রকশ করছেন।
জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডানমেজ আনাদোলু এজেন্সিকে বলেছেন, ২০২৫ সালের মধ্যে আমরা রাস্তায় আমাদের নিজস্ব দেশীয় প্রযুক্তির তৈরি গাড়ি দেখতে পাব।
২ ডিসেম্বর, তুরস্ক তার প্রথম দেশীয় অটোমোবাইল প্রোটোটাইপ প্রকাশ করেছিল যা আনাডোলু গ্রুপ, বিএমসি, কোক গ্রুপ, টার্কসেল এবং জোড়লু হোল্ডিং সহ শিল্প জায়ান্টদের সমন্বিত তুরস্কের অটোমোবাইল জয়েন্ট ভেঞ্চার গ্রুপ (টোজিজি) গাড়ির ডিজাইন তৈরি করার শুরু করেন।
তুরস্কের তৈরি এই গাড়ি হবে ইউরোপের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও পরিবেশ বান্ধব গাড়ি। এতে থাকবে সবচেয়ে দীর্ঘতম হুইলবেস, বৃহত্তম অভ্যন্তরীণ ভলিউম এবং দ্রুততম পিকআপ পারফরম্যান্স যা এর সকল প্রতিযোগীদের ছাড়িয়ে যাবে।
তুরস্কের তৈরি তুগ ব্রান্ডের এই গাড়ি উচ্চ ব্যাটারির ক্ষমতা সম্পন্ন যা প্রায় ১৫-২৫ চার্জ নিতে সক্ষম। এর গ্রিডে ৫০-১০০ কিলোওয়াট ঘন্টা ধারণক্ষমতা থাকবে।
আসা করা হচ্ছে তুরস্কের দেশিয় প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব এই গাড়ি বিশ্বকে পরিবেশ দূষণ রোধ প্রকল্পওকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই গাড়িকে বিদ্যুৎচালিত অটো টেকনোলজির নতুন যুগের উদাহরণ বলা যায়।
