মিসরের একমাত্র গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির স্মরণীয় প্রথম মৃত্যু বার্ষিকী

KDRAMAPLAY



মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মুরসি ২০১৩ সালের ১ লা জুন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে বহিষ্কার করার পরে কায়রো আদালতের কক্ষে মারা যান।

মিশরের মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় সদস্য মুরসি ২০১২ সালে মিশরের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন জিতেছিলেন। তবে মাত্র এক বছর পরে তিনি মিশরের তত্কালীন প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানে মুরসিকে পদচ্যুত এবং প্রবর্তিতে তাকে কারাবন্দি করা হয়।

তিনিই একমাত্র রাষ্ট্রপতি ছিলেন - যিনি মিশরের সমসাময়িক ইতিহাসে  অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তবুও তিনি কেবল এক বছরের জন্য ক্ষমতায় ছিলেন।

সাবেক সংসদ সদস্য আতিয়া অ্যাডলান বলেন,মুরসি সর্বদা বৈধতা অর্জনের একমাত্র উত্স হিসাবে গণতান্ত্রিক পথ বাছাই করার জন্য জোর দিয়েছিলেন। এর কারণ তিনি জনগণের পছন্দ এবং জনগণের নিরপেক্ষতাকে সম্মান করেছিলেন, তিনি শেষ মুহুর্ত পর্যন্ত এই নীতি ত্যাগ করেননি।

মিশরীয় কবি ও কর্মী আদেল আবদুল-বাকী বলেন, মুরসি মিশরকে স্বনির্ভর করতে চেয়েছিলেন। মুরসি সবসময়ই চেয়েছিলেন মিশর এবং মিশরীয়রা সমস্ত নির্ভরতা থেকে যেন মুক্তি অর্জন করতে পারে।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি মিশরের বৈধতা এবং সুরক্ষা রক্ষা করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। ১৯৫১ সালের ৮ আগস্ট, উত্তর মিশরের আল-শার্কিয়া প্রদেশের এল-আদওয়াহ গ্রামে জন্ম গ্রহণ করেন, মুরসি মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক বাহিনী ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির পাশাপাশি প্রতিষ্ঠা করেছিলেন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের।

তিনি এক সাধারণ কৃষক পরিবারে বড় হয়েছেন। তিনি ১৯৭৮ সালে বিবাহ করেন এবং তার পাঁচ সন্তান এবং তিন নাতি-নাতনি রয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১১-এ মুসলিম ব্রাদারহুডের শূরা কাউন্সিল মোহাম্মদ সাদ আল-কাতাত্নিকে দলীয় সম্পাদক নির্বাচিত করে এবং তাকে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে।

সুত্রঃ ইয়েনি সাফাক