সাদাকাতুল ফিতরা কি ভাবে আদায় করবেন

KDRAMAPLAY



ফিতরার যাকাত আদায় করা ফরয। আল্লাহর রাসুল (সাঃ) এ যাকাতকে মুসলিম উম্মাহর জন্য ফরয করেছেন। ইবনে উমার এ বলেন, 'আল্লাহর রসূল ও মুসলিমদের স্বাধীন ও ক্রীতদাস, পুরুষ ও নারী এবং ছোট ও বড় সকলের জন্য এক সা’ (প্রায় আড়াই কেজি) খেজুর বা যব খাদ্য (আদায়) ফরয করেছেন।' (বুঃ ১৫০৩, মুঃ ৯৮৪নং) * সাদাকাতুল ফিত্বরার হিকমতঃ ।
সাদাকাতুল ফিত্বর সন দুই হিজরীর শাবান মাসে বিধিবদ্ধ হয়। এ সদকাহ ফরয করা হয় রোযাদারকে সেই অবাঞ্ছনীয় অসারতা ও যৌনাচারের মলিনতা থেকে পবিত্র করার জন্য, যা সে রোযা অবস্থায় করে ফেলেছে। এই সদকাহ হবে তার রোযার মধ্যে ঘটিত ত্রুটির সংশোধনী। যেহেতু নেকীর কাজ পাপকে ধ্বংস করে দেয়।

এ সদকাহ ফরয করা হয়েছে, যাতে সেই ঈদের খুশী ও আনন্দের দিনে গরীব-মিসকীনদের সহজলন্ধ আহার হয়। যাতে তারাও ধনীদের সাথে ঈদের আনন্দে শরীক হতে পারে।
ইবনে আব্বাস বলেন, 'আল্লাহর রসূল ও রোযাদারের অসারতা ও যৌনাচারের পঙ্কিলতা থেকে পবিত্রতা এবং মিসকীনদের আহার স্বরূপ ফরয করেছেন --- (সআদাঃ ১৪২০, ইমা ১৮২৭, দারাঃ, হাঃ ১/৪০৯, বাঃ ৪/১৬৩)

* কার উপরে ওয়াজেবঃ ফিতরার যাকাত প্রত্যেক সেই মুসলিমের উপর ফরয, ঈদের রাত ও দিনে যার একান্ত প্রয়োজনীয় এবং নিজের তথা তার পরিবারের আহারের চেয়ে অতিরিক্ত খাদ্য মজুদ থাকে। আর এ ফরযের ব্যাপারে সকল ব্যক্তিত্ব সমান। এতে স্বাধীন ও ক্রীতদাস, পুরুষ ও নারী, ছোট ও বড়, ধনী ও গরীব, শহরবাসী ও মরুবাসী (বেদুঈন) এবং রোযাদার ও অরোযাদারের মাঝে কোন পার্থক্য নেই। এক কথায় এ যাকাত সকলের তরফ থেকে আদায়যোগ্য।

যার ভরণ-পোষণ করা ওয়াজেব, তার তরফ থেকেও ফিতরার যাকাত আদায় করা ওয়াজেব যেমন স্ত্রী-সন্তান প্রভৃতি - যদি তারা নিজেদের যাকাত নিজেরা আদায় করতে সক্ষম না হয় তাহলে। অন্যথা তারা নিজেরা নিজেদের ফিতরাহ আদায় করলে সেটাই উত্তম। যেহেতু শরীয়তের আদেশে প্রত্যেক ব্যক্তিকে সরাসরি সম্বোধন করা হয়। (মাশারাঃ মজলিস নং ২৮) | মাতৃজঠরে ভ্রণের বয়স যদি ১২০ দিন হয়ে থাকে, তাহলে তার পক্ষ থেকেও ফিতরার যাকাত আদায় করা মুস্তাহাব বলে কিছু উলামা মনে করেন। বলা বাহুল্য, প্রাণের তরফ থেকে ফিতরাহ আদায় ওয়াজেব নয়। (ফিঃ ২/৯২৭, মুমঃ ৬/১৬২) * ফিতরার যাকাতের পরিমাণ কত? ফিতরার সদকাহ ওয়াজেব হল এক সা’ পরিমাণ। এখানে সা’ বলতে মদীনায় প্রচলিত নবী সা’ উদ্দিষ্ট। পৃথিবীর অন্য কোন অঞ্চলে সা’ প্রচলিত থাকলেও তা যদি মাদানী সা’ থেকে মাপে ভিন্ন হয়,

কোন কাজ করে, যাতে আমাদের নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত।” (আঃ ২/১৪৬, বুঃ তা'লীক ১৫৩১পৃঃ, মুঃ ১৭ ১৮নং, আদাঃ, ইমাঃ) “যে ব্যক্তি আমাদের এ ব্যাপারে নতুন কিছু উদ্ভাবন করে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।” ( ৬/২৭০, ৬১৭, ১৭ ১৮, ইম)। * ফিতরা কখন ওয়াজেব হয়?
রমযানের শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ফিতরার যাকাত ওয়াজেব হয়। এ সময় হল রমযানের শেষ রোযা ইফতার করার সময়। আর এ সময়ের দিকে সম্বদ্ধ করেই তার নাম হয়েছে। সাদাকাতুল ফিতুর'। বলা বাহুল্য, ইফতার করার সময় বাস্তবায়িত হয় ঈদের রাতের সন্ধ্যায় সূর্য ডোবার সাথে সাথে। অতএব এ সময়ে যে শরীয়তের আজ্ঞাপ্রাপ্ত থাকবে কেবল তারই উপর ঐ যাকাত ওয়াজেব এবং তার পরে কেউ আক্তপ্রাপ্ত হলে তা ওয়াজেব নয়।
যেমন ঈদের রাতের সূর্য ডোবার সামান্যক্ষণ পর যদি কেউ ইসলামে দীক্ষিত হয় অথবা কোন শিশু জন্মগ্রহণ করে, অথবা শেষ। রমযানের সূর্য ডোবার সামান্যক্ষণ পূর্বে যদি কেউ মারা যায়, তাহলে উক্ত প্রকার লোকেদের উপর ফিতরা ওয়াজেব নয়। * ফিতরা কখন দিতে হবে? ফিতরা আদায় করার দুটি সময় আছে, তার মধ্যে একটি সময়ে আদায় দিলে ফযীলত পাওয়া যাবে এবং অন্য একটির সময়ে দান করলে যথেষ্ট হয়ে যাবে। প্রথম সময়ে দিতে হয় এবং দ্বিতীয় সময়ে দেওয়া চলে। প্রথম সময়ে দেওয়াই বিধেয় এবং দ্বিতীয় সময়ে দেওয়া বৈধ।
এই যাকাত আদায়ের ফযীলতের সময় হল, ঈদের সকালে নামাযের পূর্বে। আবু সাঈদ খুদরী ষ্টু বলেন, 'আমরা নবী -এর যগে ঈদুল ফিতরের দিন এক সা’ খাদ্য দান করতাম।' (বুঃ ১৫ ১০নং)।
ইবনে উমার “উ বলেন, নবী ও লোকেদের ঈদের নামাযের জন্য বের হওয়ার পূর্বে ফিতরার যাকাত আদায় দেওয়ার আদেশ দিয়েছেন।' (বুঃ ১৫০৯, মুঃ ৯৮৬নং)
এই জন্যই ঈদুল ফিতরের নামায দেরী করে পড়া উত্তম। যাতে ফিতরা আদায় দেওয়ার জন্য সময় সংকীর্ণ না হয়।

এই যাকাত আদায়ের বৈধ সময় হল ঈদের আগে দু-এক দিন। নাফে বলেন, 'ইবনে উমার ই ছোট-বড় সকলের তরফ থেকে ফিতরা দিতেন; এমন কি আমার ছেলেদের তরফ থেকেও তিনি ফিতরা বের করতেন। আর তাদেরকে দান করতেন, যারা তা গ্রহণ। করত। তাদেরকে ঈদের এক অথবা দুই দিন আগে দিয়ে দেওয়া হত।' (বুঃ ১৫১১, আদাঃ ১৬১০নং)

এ যাকাত দিতে ঈদের নামাযের পর পর্যন্ত দেরী করা বৈধ নয়। সুতরাং যে ব্যক্তি ঈদের নামাযের পর তা আদায় দেয়, তার যাকাত কবুল হয় না। কারণ, তার কাজ মহানবী ও-এর নির্দেশ-বিরোধী। ইবনে আব্বাসের হাদীসে বর্ণিত, মহানবী ও বলেন, “যে ব্যক্তি তা নামাযের পূর্বে আদায় দেয় তার যাকাত কবুল হয়। আর যে তা নামাযের পরে আদায় দেয়, তার সে যাকাত সাধারণ দান বলে গণ্য হয়।” (সআদাঃ ১৪২০, ইমা ১৮২৭, হাঃ ১/৪০৯, বাঃ ৪/ ১৬৩)

অবশ্য কোন অসুবিধার জন্য নামাযের পর দিলে তার যাকাত কবুল হয়ে যাবে। যেমন, যদি কেউ ঈদের সকালে এমন জায়গায় থাকে, যেখানে যাকাত নেওয়ার মত লোক নেই, অথবা সকালে হঠাৎ করে ঈদের খবর এলে ফিতরা আদায় দেওয়ার সুযোগ না পেলে, অথবা অপর কাউকে তা আদায় দেওয়ার ভার দেওয়ার পর সে তা ভুলে গেলে ঈদের নামাযের পর তা আদায় দিলে দোষাবহ। নয়। যেহেতু এ ব্যাপারে তার ওজর গ্রহণযোগ্য। * যাকাত কোথায় দিতে হবে?

যাকাত আদায় করার সময় মুসলিম যে জায়গায় থাকে, সে জায়গার দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করতে হবে। * যাকাতের হকদার ও বন্টন-পদ্ধতি | ফিতরার যাকাতের হকদার হল গরীব মানুষরা এবং সেই ঋণগ্রস্ত মানুষরা, যারা তাদের ঋণ পরিশোধ করতে পারছে না। এই শ্রেণীর মানুষদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী যাকাত দেওয়া যাবে। | একটি ফিতরা কয়েকটি মিসকীনকে দেওয়া চলবে। যেমন কয়েকটি ফিতরা দেওয়া চলবে একটি মাত্র মিসকীনকে। যেহেতু মহানবী ও কত দিতে হবে তা নির্ধারণ করেছেন; কিন্তু কয়জন মিসকীনকে দিতে হবে, তা নির্ধারণ করেন নি।